Dhaka, Monday | 18 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 18 May 2026 | English
ঈদুল আজহার তারিখ ঘোষণা
বাংলাদেশ দলে জয়ের সুবাস, হোয়াইটওয়াশের মুখে পাকিস্তান
এলিট ফোর্স হিসেবে র‍্যাব পরিচালনায় হচ্ছে নতুন আইন
তনু হত্যা মামলায় নতুন মোড়, চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পিবিআই
শিরোনাম:

শেরপুরের শ্রীবরদীতে জমি বিরোধে সংঘর্ষে নিহত ১, আহত ১৮

প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৮:০৮ পিএম  (ভিজিটর : ৩০)

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আশরাফুল (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত ১৮ জন। 

নিহত আশরাফুল খড়িয়াকাজির ইউনিয়নের মাদারপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে। এ ঘটনায় পুরো গ্রাম জুড়ে আতঙ্ক বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় মাদারপুর গ্রামের ইউপি সদস্য নুরুল আমিনের সাথে একই এলাকার মৃত কালু মিয়ার ছেলে আশরাফুলের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন থেকে।

১৬ মে শনিবার রাতে নুরুল আমিন মেম্বারের নেতৃত্বে আশরাফুলের বাড়িতে হামলা চালিয়ে মারপিট করে ভ্যান গাড়ি সহ বসতবাড়িতে আগুন জ্বালিয়ে দেয়া হয়।

এ ঘটনার সূত্র ধরে (১৮ মে) সোমবার সকালে আশরাফুলের সঙ্গে কালু মেম্বারের আবারো সংঘর্ষের সৃষ্টি হয়। এক পর্যায়ে দফায় দফায় সংঘর্ষে আশরাফুলসহ অন্তত ১৮ জন আহত হয়। আশঙ্কা জনক অবস্থায় আশরাফুলকে শেরপুর সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন মহালম মিয়া (৪৫), শরিফ (২০) শামীম মিয়া (২১), নজরুল ইসলাম (১৮), ও অজিরন বেগম (৮০), হাজেরা বেগম সহ অন্তত ১৮ জন। আশরাফুলের মৃত্যুর খবর  ছড়িয়ে পরলে স্থানীয় গ্রামবাসী নুরুল আমিন মেম্বারের বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। শেরপুর  জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ মোফাজ্জল হোসেন বিদ্যুৎ বলেন, বেশ কয়েকজন রোগী হাসপাতালে রয়েছেন।

এদের মধ্যে একজনকে আমরা মৃত অবস্থায় পাই। ৩ জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে ময়মনসিংহে রেফার করা হয়েছে।

শ্রীবরদী অফিসার ইনচার্জ  (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আশরাফুল নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জন কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ পুলিশ মোতায়ন করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝