Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
শিরোনাম:

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ১০ সদস্যর আংশিক কমিটি ঘোষণা

প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ১১:২৭ এএম  (ভিজিটর : ৫১)

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সুনামগঞ্জ জেলা শাখার ১০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছে।

শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের প্যাডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে মোঃ তারেক মিয়াকে সভাপতি এবং উবায়দুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন হুশিয়ার আলম। সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন কাজী মেজবা ও মাহবুব আহমেদ। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রুহুল চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মমিনুর রহমান পীর শান্ত এবং চয়নিকা দেবনাথ।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রাহুল মিয়া এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহিত মিয়া।

কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝