নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ লড়াইয়ে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। মিরপুরের আকাশ এখনও কালো মেঘে ঢাকা। আবহাওয়া বার্তায় বৃষ্টির প্রবল শঙ্কা থাকায় যেকোনো মুহূর্তে খেলায় বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখেই হয়তো রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক নিক কেলি।
সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এনেছে। পেসার তানজিম হাসান সাকিবকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। অন্যদিকে নিউজিল্যান্ড তাদের একাদশে একাধিক পরিবর্তন এনেছে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, রিপন মণ্ডল ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: কাটিন ক্লার্ক, টিম রবিনসন, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোদি, জেইডেন লেনক্স ও বেন সিয়ার্স।
এফপি/অ