Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

নবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস উদযাপন

প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৫:০১ পিএম  (ভিজিটর : ১৩৯)

দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নবাবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১ মে) সকালে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মোঃ আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুশফিকুর রহমান।

র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন পেশার বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমিকদের অবদান অপরিসীম। তাই তাদের অধিকার সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয় এবং শ্রমিকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝