Dhaka, Thursday | 9 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 July 2026 | English
আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে
ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
শিরোনাম:

সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৫:১০ পিএম  (ভিজিটর : ২৯১)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি বৃদ্ধি এবং কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

​শুক্রবার (১ মে) সকালে উপজেলা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ জাসদ ও বিপ্লবী কমিউনিস্ট লীগের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণির শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

​বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সরাইল উপজেলা শাখার সভাপতি দেব দাস সিংহ রায়ের সভাপতিত্বে এবং প্রভাষক জাফর আহমেদ আকছিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ​আব্দুল জব্বার (ন্যাপ সভাপতি ও শ্রমিক নেতা) ​আব্দুস সোবহান মাখন (আহ্বায়ক, বিপ্লবী কমিউনিস্ট লীগ) ​শাহ সোহাগ (সাধারণ সম্পাদক, জাসদ), ​মোঃ শরীফ উদ্দিন (সভাপতি, সরাইল উপজেলা প্রেসক্লাব), ​মোজাম্মেল পাঠান (সাধারণ সম্পাদক, সিপিবি), ​মোঃ সিরাজুল ইসলাম (সাধারণ সম্পাদক, উদীচী সরাইল শাখা)।

​বক্তারা তাঁদের বক্তব্যে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন, শ্রমের সঠিক মূল্য নির্ধারণ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। দিবসটির তাৎপর্য তুলে ধরে তাঁরা আরও বলেন, শ্রমিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে তাঁদের ন্যায্য অধিকার আদায় করতে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝