Dhaka, Tuesday | 28 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 28 April 2026 | English
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
শিরোনাম:

রিয়ার হ্যাটট্রিকে ফাইনালে বাংলাদেশ

প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৭:৩৯ পিএম  (ভিজিটর : ৩০)

এশিয়ান গেমস বাছাই হকিতে সব শঙ্কা উড়িয়ে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে বাংলাদেশের মেয়েরা। একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে এবার সেমিফাইনালেও জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার অংশ নিয়েই ফাইনালে জায়গা করে আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ। 

ইন্দোনেশিয়ার জাকার্তায় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় তারা। আক্রমণ থেকে আইরিন রিয়া প্রথম গোল করে দলকে লিড এনে দেন। তবে চার মিনিট পরই সমতা ফেরায় সিঙ্গাপুর। পেনাল্টি কর্নার থেকে চিয়া চেরেলের গোলে স্কোরলাইন দাঁড়ায় ১-১।

এরপর দীর্ঘ সময় গোলের দেখা পায়নি  দুই দলই। ম্যাচ যখন শেষের দিকে, তখনই চমক দেখান আইরিন রিয়া। টানা দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন তিনি। ৫৭ ও ৫৮ মিনিটে আক্রমণ থেকে পরপর দুই গোল করে প্রতিপক্ষকে স্তব্ধ করে দেন রিয়া। তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়।

এই জয়ে প্রথমবার ফাইনালে উঠেছে কোচ জাহিদ হোসেন রাজুর দল। ফাইনালে তারা ইন্দোনেশিয়া ও চাইনিজ তাইপের মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।

এফপি/জেএস
 
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝