নওগাঁর পত্নীতলায় ৩দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ভ্রাম্যমান বইমেলার উদ্বোধন করেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুয়েল মিয়া। প্রতিদিন দুপুর বারোটা হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে বইমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেলার প্রথম দিনে বিকেলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় প্রত্যক্ষ করা যায়। শিশু-কিশোরদের সরব উপস্থিতি এবং বিভিন্ন বয়সের নারী ও পুরুষরা বইমেলায় এসেছেন।
নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী জুহাইম এসেছে বইমেলায়। নিজের উপজেলায় বইমেলার এ আয়োজন এবং শিশু কিশোরদের ছড়া ও কবিতার বই তাকে মুগ্ধ করেছে বলে জানায়। বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক আবু নাঈম জানান মফস্বল শহরে শিশু-কিশোররা যেভাবে বইমেলায় এসেছেন এটি অত্যন্ত আশাব্যঞ্জক। দর্শনার্থীদের এই উপস্থিতি আমাদের বইমেলা আয়োজনকে আরো সহজ করে দিয়েছে।
এফপি/জেএস