Dhaka, Monday | 24 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 24 August 2026 | English
শিরোনাম:

ফেসবুকে নিউজ শেয়ার করায় যুব উন্নয়ন কর্মকর্তার সাংবাদিককে হত্যার হুমকি

প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৮:৩৭ পিএম  (ভিজিটর : ২৫০)

পিরোজপুরের কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রবিউল হাসান মনিরকে যুব উন্নয়ন অফিসের কর্মচারি ও তার স্ত্রীকে মারধরের নিউজ ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায় মব সৃষ্টি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে ঝালকাঠির রাজাপুর উপজেলার ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে কাউখালী রুপালী ব্যাংক সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, সম্প্রতি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম তালুকদার তার অফিস কক্ষে বসে অফিসের কর্মচারী আনোয়ার হোসেন ও তার স্ত্রীকে মারধর করেন। এ  বিষয়ে স্থানীয় সংবাদকর্মীগণ বিভিন্ন গণমাধ্যমে নিউজ করেন ও ভুক্তভোগীদের ভিডিও রেকর্ড করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। উক্ত ভিডিও ও নিউজের লিংক সাংবাদিক রবিউল হাসান মনির তার ফেসবুক আইডি থেকে শেয়ার করেন। এতে সে ক্ষিপ্ত হয়ে জনসম্মুখে সাংবাদিক রবিউল হাসান মনিরকে হত্যার হুমকি ও কি ভাবে সাংবাদিকতা করেন তা দেখিয়ে দিবেন বলে হুমকি প্রদান করেন। এর আগেও তিনি তাকে বিভিন্ন সময় চলার পথে ও ফোনেও হুমকি দেন।

এ বিষয়ে সাংবাদিক রবিউল হাসান মনির বলেন, সে খুব উগ্র প্রকৃতির লোক। তার বিরুদ্ধে ঝালকাঠি জেলার কাঠালিয়া ও রাজাপুর উপজেলার সংবাদকর্মীরা বিভিন্ন অনিয়মের সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করেন। তার বিরুদ্ধে করা নিউজ ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দেয়ার কারণেই আমাকে মব হত্যার হুমকি দেন।

অভিযুক্ত কামরুল ইসলাম বলেন, সে রাজাপুরের অফিসের একটি ঘটনার ভিডিও ও নিউজ ফেসবুকে শেয়ার করে। তাকে বিষয়টি সরিয়ে দেয়ার জন্য বললে তা করেনি। এনিয়ে তার সাথে একটু ঝামেলা হয়েছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝