Dhaka, Saturday | 4 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 4 July 2026 | English
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা
এইচএসসি পরীক্ষায় অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ
শিরোনাম:

তানোরে আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:০৫ পিএম  (ভিজিটর : ৪৯)

রাজশাহীর তানোর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান সভায় সভাপতিত্ব করেন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুহাট ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি ও তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া উপজেলা সদরের থানা মোড় ও জিরোপয়েন্ট এলাকায় যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়।

সভায় তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে পর্যায়ক্রমে উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি, যৌতুক নিরোধ কমিটি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি এবং উপজেলা চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এফপি/জেএস
 
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝