Dhaka, Tuesday | 28 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 28 April 2026 | English
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
শিরোনাম:

ফুলবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৫:২৫ পিএম  (ভিজিটর : ১০১)

তৃণমূলের প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন স্লোগানে নতুন কুঁড়ি স্পোর্টস এর মাধ্যমে  তৃণমূল পর্যায়ের ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং রাষ্ট্রীয়ভাবে তাদের অনন্য বিকাশের জন্য এক টেকসই প্ল্যাটফর্ম তৈরি অংশ হিসেবে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাব মাঠে ১২ থেকে ১৪ বছর বয়সের শিশু-কিশোরদের অংশগ্রহণে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উপজেলা পর্যায় বিভিন্ন খেলার বাছাই পর্বের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি)আনোয়ার হোসাইন,উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরিন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা স্কাউট সম্পাদক ইকবাল হোসেন মন্ডল, উপজেলা প্রশাসন স্কুল-শিশু কাননের প্রধান শিক্ষক হাবিবুর রহমান (হাবিব), বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জামান নিশান, বড়লোই দ্বিমুখী মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান, প্রেসক্লাব ফুলবাড়ী সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ।

দ্বিতীয় ধাপে বিকেল ৩ টায় ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বালক-বালিকাদের ফুটবল, ক্রিকেট, দৌড় প্রতিযোগিতায় খেলোয়াড় বাছাই করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন জানান, বর্তমান সরকারের উদ্যোগে তৃণমূল পর্যায় থেকে ভালো খেলোয়াড় যাচাই-বাছাইয়ের লক্ষে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ আয়োজন করেছেন। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব ভালো খেলোয়াড় নির্বাচন করতে পারি।

এফপি/জেএস
 
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝