Dhaka, Monday | 15 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 15 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

মাদারীপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ২:৪৩ পিএম  (ভিজিটর : ৩৯)

মাদারীপুরের ডাসারে ঢাকা-বরিশাল মহাসড়কে বালুবাহী ট্রাক ও সংবাদ পত্রের পত্রিকা বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে সংবাদ পত্রের পিকআপ চলক আবু নাইম খান ঘটনা স্থলেই নিহত হয়। এ সময় উভয় গাড়ির অন্তত ৫ জন আহত হয়েছেন। 

আজ সোমবার (১৫ জুন) ভোর ৫.৩০ টার দিকে ডাসার উপজেলাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের পান্তাপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ভাঙ্গা থেকে বরিশালগামী পত্রিকা বোঝাই পিকআপ ও বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনা স্থলেই ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে পিকআপ চলক আবু নাইম খানের মরদেহ এবং আহতদের উদ্ধার করে কালকিনি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। নিতহ পিকআপ চলক আবু নাইম খানের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কুলপুদ্দি এলাকায় এবং সংবাদ পত্রের পিকআপে থাকা একজনের বাড়ি দক্ষিণ ডাসার এলাকায় অন্যান্য আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান, ডাসার থানার এসআই হাসানুল বান্না সাগর।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝