Dhaka, Monday | 15 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 15 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

গোপালগঞ্জে ব্রিজ ভেঙে খালে পড়া ট্রাক এখনো উদ্ধার হয়নি

প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৩:২৩ পিএম  (ভিজিটর : ৮)

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া ট্রাকটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। 

আজ সোমবার সকাল থেকে সড়ক বিভাগ স্কেভেটরের সাহায্যে ট্রাকটি উদ্ধারের কাজ শুরু করলেও একাধিক চেষ্টার পরও সফলতা মেলেনি।

উদ্ধারকর্মীরা শিকলের মাধ্যমে স্কেভেটরের সঙ্গে ট্রাকটি বেঁধে ওপরে তোলার চেষ্টা করেন। তবে ট্রাকটির অবস্থান ও ওজনের কারণে বারবার চেষ্টা করেও সেটি খাল থেকে তোলা সম্ভব হয়নি।

এদিকে ব্রিজটি ভেঙে যাওয়ায় গতকাল রবিবার সকাল থেকে জেলা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল কার্যত বন্ধ রয়েছে। ফলে শহরের বিভিন্ন এলাকায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। বিকল্প হিসেবে প্রায় দেড় কিলোমিটার ঘুরপথে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে সাধারণ যাত্রী ও যানবাহন চালকদের।

জেলা শহরের প্রধান সড়ক হওয়ায় স্কুল, কলেজ, বাজার, আদালতসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এই পথ ব্যবহার করেন। ব্রিজ ভেঙে যাওয়ায় তাদের ভোগান্তি আরও বেড়েছে বলে জানান বেশ কয়েকজন পথচারী।

অন্যদিকে, ভেঙে যাওয়া বেইলি ব্রিজটির পুনর্নির্মাণ কাজ আজ সোমবার সকাল থেকে শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ব্রিজটির পুনর্নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হবে । তখন আর ভোগান্তী থাকবে না।
  
উল্লেখ্য, গত রবিবার সকাল ৮টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের পাচুড়িয়া এলাকার বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। এ সময় একটি বালু ভর্তি ট্রাক, একটি ইজিবাইক ও একটি বাইসাইকেল খালে পড়ে যায়। ঘটনার পর থেকে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝