Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
ম্যারাডোনাকে ছুঁলেন বেলিংহাম
পদত্যাগ দাবিতে আন্দোলনে পরীক্ষার্থীরা, যা বললেন শিক্ষামন্ত্রী
চট্টগ্রাম ছাড়া সারাদেশে এইচএসসি পরীক্ষা চলবে
মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
শিরোনাম:

মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:১৭ পিএম  (ভিজিটর : ২৩৯)

মোংলার দিগরাজে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ২০ যাত্রী আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত হয়েছেন ৫/৬ জন। আহতদেরকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, সোমবার দুপুরে মোংলা-খুলনা মহাসড়ের দিগরাজে ঢাকা থেকে ছেড়ে আসা মোংলাগামী আরমান পরিবহণের সাথে খুলনাগামী এলপিজি গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় বাসের ২০ যাত্রী আহত হন। এদের মধ্যে ৫/৬ জনের অবস্থা গুরুতর। তাদেরকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত অপর ১৩/১৪ জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। 
আহতদের বাড়ী মোংলার বিভিন্ন এলাকায়। দুর্ঘটনায় পর মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা সম্পন্ন করলে পুনরায় যান চলাচল পূর্ণ স্বাভাবিক হয়। 

তবে এ দুর্ঘটনায় বাস নাকি ট্রাক দায়ী তার তদন্ত চলছে বলেও জানান ওসি মানিক চন্দ্র গাইন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝