Dhaka, Sunday | 9 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 9 August 2026 | English
শিরোনাম:

চাঁপাইনবাবগঞ্জের বিজিবি অভিযানে মাদকদ্রব্য আটক

প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:৪১ পিএম  (ভিজিটর : ৪৮)

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্তের আন্তর্জাতিক সীমারেখার ৩ শ' মিটার ভিতরে চোরাচালান বিরোধী অভিযানে মহানন্দা ৫৯ ব্যাটালিয়নের অধীন ভোলাহাট বিওপির এক বিশেষ টহল দল ভারতীয় নেশা জাতীয় মাদকদ্রব্য আটক করেছে।

বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ জুন আনুমানিক ২'৪০ ঘটিকায় ৫৯ ব্যাটালিয়নের অধীন ভোলাহাট বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. সোনারুল ইসলাম এর নেতৃত্বে ১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৫/৩-এস হতে আনুমানিক ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট থানাধীন আলালপুর মৌজার একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ফেন্সিডিল এর বিকল্প ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক করতে সক্ষম হয়।

আটককৃত নেশাজাতীয় সিরাপগুলো জিডি করে ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝