Dhaka, Monday | 15 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 15 June 2026 | English
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক
এক লাফে স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৬৫৯০ টাকা
শিরোনাম:

কেএমপির বিশেষ যৌথ অভিযানে গ্রেফতার ২১

প্রকাশ: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১২:২৯ পিএম  (ভিজিটর : ৫৭)

খুলনা মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

রোববার (১৪ জুন) কেএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ১৩ জুন সন্ধ্যা ৬টা থেকে ১৪ জুন সকাল ১০টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ যৌথ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা থানা এলাকা থেকে ৬ জন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে ৫ জন, লবণচরা থানা থেকে ৩ জন, হরিণটানা থানা থেকে ১ জন, খালিশপুর থানা থেকে ২ জন, দৌলতপুর থানা থেকে ১ জন, আড়ংঘাটা থানা থেকে ১ জন, খানজাহান আলী থানা থেকে ১ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১ জনকে গ্রেফতার করে।

কেএমপি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিভিন্ন অভিযোগ ও মামলার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে কেএমপির অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীকে যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। এতে অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে মনে করছে পুলিশ।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝