Dhaka, Monday | 15 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 15 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

কাউনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশ: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৯:৪৮ এএম  (ভিজিটর : ৭২)

দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে রংপুরের কাউনিয়ায় বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১৩ জুন) দুপুর ২টায় কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা। 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রহিম, উপজেলা বন কর্মকর্তা রেজাউল করিমসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে ইউএনও পাপিয়া সুলতানা বলেন, পরিবেশের বিপর্যয় রোধে এবং নতুন প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ অঞ্চল গড়তে বেশি করে গাছ লাগানো সবার দায়িত্ব। 

এদিকে কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার হারাগাছ পৌরসভাসহ সকল ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালিত হয়। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝