Dhaka, Saturday | 12 September 2026
         
English Edition
   
Epaper | Saturday | 12 September 2026 | English
শিরোনাম:

শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি আবুল, সম্পাদক রবীন

প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৭:৫৪ পিএম  (ভিজিটর : ৪৩২)

শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচনে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার সভাপতি ও চ্যানেল টুয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় নির্বাচনী ফলাফল শেষে তাদের বিজয়ী ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া।

এছাড়াও নির্বাচনে বাকি ১৯ টি পদের মধ্যে সহ-সভাপতি দৈনিক হুঙ্কারের সম্পাদক হাবিবুর রহমান, সহ-সভাপতি দৈনিক রুদ্রবার্তার শহিদুল ইসলাম পাইলট, সহ-সভাপতি দৈনিক মানবজমিনের খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক যমুনা টিভির এসএম শাকিল, সহ সাধারণ সম্পাদক বার্তা বাজারের আশিকুর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক পদে সময় টেলিভিশনের বিএম ইস্রাফিল, কোষাধ্যক্ষ ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সগির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক নিরপেক্ষর জামাল মল্লিক, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক খবর পত্রের মঞ্জুরুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক আমার দেশের হাফেজ মোহাম্মদ আল-আমিন, সমাজ কল্যাণ সম্পাদক ভোরের দর্পনের সাইফুল ইসলাম, আইন সম্পাদক দৈনিক বর্তমান কথার সোহেল রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) কালের কণ্ঠের শরিফুল আলম ইমন, ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক দৈনিক সংবাদ দিগন্তের আলমগীর হোসেন ও সদস্য পদে দ্যা ডেইলি গ্লোবাল ন্যাশনের ইসহাক মাদবর, দৈনিক করতোয়ার আব্দুল বারেক ভূঁইয়া, নিউজ জি টুয়েন্টি ফোরের সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজের মিরাজ শিকদার ও গ্লোবাল টিভির সাইফুল ইসলাম ঢালী নির্বাচিত হয়েছেন।

নব নির্বাচিত প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার বলেন, দীর্ঘ ৩৬ বছর পর শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা নির্বাচিত সকল সদস্যকে নিয়ে একটি আধুনিক ও সুসংগঠিত প্রেসক্লাব হিসেবে গড়ে তুলবো।

এফপি/জেএস
 
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝