প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৩ পিএম (ভিজিটর : ২২)
সংগৃহীত ছবি
ইরানকে অবরোধ ও অর্থনৈতিক চাপ প্রয়োগের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসময় তিনি ইরানকে বিশ্বের অস্থিতিশীলতার সবচেয়ে ‘বড় উৎস’ হিসেবে উল্লেখ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, গত এক বছরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘ঐতিহাসিক অগ্রগতি’ অর্জন করেছে। এর ফলে ইরান ও তার ‘অশুভ জোট’ আগের যেকোনো সময়ের তুলনায় দুর্বল হয়েছে বলেও দাবি করেন তিনি।
নেতানিয়াহু বলেন, ‘সন্ত্রাসের শক্তির বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের জনগণ যুক্তরাষ্ট্রের জনগণ ও প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে রয়েছে।’
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে বর্তমান সংঘাত শুরু হয়।