Dhaka, Friday | 11 September 2026
         
English Edition
   
Epaper | Friday | 11 September 2026 | English
শিরোনাম:

নীলফামারীতে ইয়াবাসহ ‘মাদক সম্রাট’ লেবু গ্রেফতার

প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩২ পিএম আপডেট: ১১.০৯.২০২৬ ৬:৩৬ পিএম  (ভিজিটর : ১৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নীলফামারীর ডোমারে ১৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ লেবু ইসলাম (৫০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ৫১ বিজিবির গোমনাতি বিওপির সদস্যরা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গোমনাতি ইউনিয়নের হেমায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার লেবু ইসলাম উত্তর গোমনাতি হেমায়েতপাড়া এলাকার মৃত বসির উদ্দিনের ছেলে।

বিজিবির নায়েক সুবেদার মো. মকবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তার নেতৃত্বে বিজিবির একটি দল হেমায়েতপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবাসহ লেবু ইসলামকে গ্রেফতার করা হয়। পরে রাতেই তাকে ডোমার থানায় সোপর্দ করা হয়।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, ‘ইয়াবাসহ লেবু ইসলামকে গ্রেফতার করে গোমনাতি বিজিবির একটি দল। এ ঘটনায় গোমনাতি বিওপির নায়েক সুবেদার মো. মকবুল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছেন।’

তিনি আরও জানান, শুক্রবার দুপুরে গ্রেফতার লেবু ইসলামকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝