Dhaka, Saturday | 25 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 25 April 2026 | English
বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস
‘জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার’ নিয়ে জামায়াতের সমাবেশ আজ
শিরোনাম:

ঢাকা রেঞ্জে আন্তঃব্যাটালিয়ন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:৩৬ পিএম আপডেট: ২৫.০৪.২০২৬ ৯:৩৭ পিএম  (ভিজিটর : ৮৫)

গাজীপুরের সফিপুর আনসার একাডেমিতে (২৫ এপ্রিল) শনিবার অনুষ্ঠিত হয়েছে ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা ২০২৬।

জমজমাট এই  প্রতিযোগিতার ফুটবল ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মাদারীপুর আনসার ব্যাটালিয়ন (২৫ বিএন) বনাম আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) দল।

শুরু থেকেই উত্তেজনাপূর্ণ খেলার মাধ্যমে দুই দলই নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করে। তবে শেষ পর্যন্ত দক্ষতা, কৌশল ও দলগত পারফরম্যান্সে এগিয়ে থেকে ২-০ গোলে ঢাকা রেঞ্জ  চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাদারীপুর আনসার ব্যাটালিয়ন (২৫ বিএন) দল।

এদিকে আন্ত:ব্যাটালিয়ন ভলিবলে মানিকগঞ্জ (৩৬ বিএনকে) হারিয়ে ঢাকা রেঞ্জ চ্যাম্পিয়ন হয় নবাবগঞ্জ (২১ বিএন) এবং কাবাডি খেলায় সফিপুর (২৭ বিএনকে) হারিয়ে চ্যাম্পিয়ন হয় আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি)।

উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জ উপমহাপরিচালক মোঃ আশরাফুল আলম বিএএমএস, বিভিএমএস। ডিএমএ পরিচালক মোঃ আসাদুজ্জামান গনী, আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) পরিচালক মো: আইয়ুব আলী, মাদারীপুর আনসার ব্যাটালিয়ন পরিচালক শুভ্র চৌধুরীসহ আরো ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

খেলা শেষে প্রত্যেক বিজয়ী এবং রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি বলেন-এ ধরনের প্রতিযোগিতাপূর্ণ খেলা সৈনিকদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মনোবল ও ভ্রাতৃত্ব বৃদ্ধিতে সহায়তা করবে। খেলাধুলা মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ। ক্রীড়া শুধু শরীরকে সুস্থ রাখে না, বরং মনকে প্রফুল্ল ও প্রাণবন্ত করে তোলে।

তিনি আরো বলেন, এ প্রতিযোগিতা বাহিনীর সদস্যদের শারীরিক সক্ষমতা, খেলাধুলার মান উন্নয়ন এবং খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত ভূমিকা পালন করবে।

পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়দের পাশাপাশি উপস্থিত দর্শকরাও উপভোগ করেন এই প্রাণবন্ত প্রতিযোগিতা।

‎এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝