Dhaka, Tuesday | 30 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 30 June 2026 | English
জাতীয় ক্রিকেট নিয়ে পরিকল্পনা জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
আগামীকাল ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন
এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু বৃহস্পতিবার
আগামী ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস
শিরোনাম:

সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস

প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১০:৫৫ এএম আপডেট: ২৫.০৪.২০২৬ ১১:১৭ এএম  (ভিজিটর : ১২১)

আগামী কয়েকদিনে সুনামগঞ্জে ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার শঙ্কায় সুনামগঞ্জের হাওর এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। হাওরের পাকা ধান দ্রুত কাটার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

আগামী ২৮ এপ্রিলের আগে পাকা বোরো ধান দ্রুত কাটার নির্দেশ দিয়ে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর আগামী সাত দিনের (২৩ এপ্রিল হতে ৩০ এপ্রিল) বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে ২৪-২৬ এপ্রিল হালকা থেকে মাঝারি, ২৭ এপ্রিল মাঝারি হতে ভারি এবং ২৮-৩০ এপ্রিল ভারি হতে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এতে আরও বলা হয়, উক্ত বৃষ্টিপাতের পূর্বাভাস অনুযায়ী হাওর অববাহিকার প্রধান নদীগুলো (সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংস) এবং অন্যান্য উপ-নদীগুলোর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকবে এবং ২৮ এপ্রিল থেকে নদীগুলোর কোথাও কোথাও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি সমতল বিপৎসীমার ১ দশমিক ৭৬ মিটার বা ৫ দশমিক ৭৭ ফুট নিচে রয়েছে। ফলে ২৮ এপ্রিল থেকে সুনামগঞ্জ জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে সুনামগঞ্জের হাওরের বোরো ফসল ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে কৃষকরা যেসব জমির ৮০ শতাংশ ধান পাকা, সেসব জমির ধান দ্রুত কর্তনের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

এদিকে সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক জানায়, এবছর সুনামগঞ্জের দুই লাখ ২৩ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এখন পর্যন্ত ২০ শতাংশ ফলস কাটা হয়েছে। সুনামগঞ্জে জ্বালানি তেলের কোনো সংকট নেই। বাহিরের জেলা থেকে ২৫০টি হারভেস্টার মেশিন আনা হয়েছে। তবে হাওরের জলাবদ্ধতায় হারভেস্টার মেশিন কিছু কিছু জায়গায় প্রবেশ করানো যাচ্ছে না।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝