Dhaka, Saturday | 25 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 25 April 2026 | English
বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস
‘জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার’ নিয়ে জামায়াতের সমাবেশ আজ
শিরোনাম:

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে লুঙ্গি এনগিডি

প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৮:৫৭ পিএম  (ভিজিটর : ৭)

আইপিএলের ম্যাচ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন দিল্লি ক্যাপিটালসের পেসার লুঙ্গি এনগিডি। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।

পাঞ্জাব কিংসের ইনিংসের তৃতীয় ওভারে অক্ষর প্যাটেলের বলে বড় শট খেলেন প্রিয়ানশ আরিয়া। মিড-অফ থেকে পিছিয়ে গিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করেন এনগিডি। বলটি ধরতে লাফিয়ে উঠলেও সেটি তার নাগালের বাইরে চলে যায়।

এ সময় মাটিতে পড়ে গিয়ে ভারসাম্য হারান দক্ষিণ আফ্রিকার এই পেসার। পড়ে যাওয়ার সময় মাথার পেছনের অংশ জোরে আঘাত লাগে মাঠে।

আঘাত পাওয়ার পর কিছুক্ষণ মাঠেই শুয়ে থাকেন এনগিডি। সঙ্গে সঙ্গে সতীর্থরা, ফিজিও ও কোচিং স্টাফ ছুটে আসেন। ফিজিও তার গলা স্থির রেখে কিছুক্ষণ পর্যবেক্ষণ করেন।

পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়। চিকিৎসক ও ফিজিওদের তত্ত্বাবধানে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠানো হয় এনগিডিকে।

‎এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝