Dhaka, Friday | 24 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 24 April 2026 | English
হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের
রেকর্ড গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
সেঞ্চুরি করলেন নাজমুল
ভাড়া পুনর্নির্ধারণের আগেই ট্রাক ভাড়া বেড়েছে ১০-১৫ হাজার টাকা
শিরোনাম:

এশিয়ান গেমস বাছাইয়ে গৌরবময় জয় বাংলাদেশের

প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৩:৫৩ পিএম  (ভিজিটর : ২৮)

আন্তর্জাতিক হকির আঙিনায় নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল। নিজেদের ইতিহাসের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই জয় তুলে নিলো বাংলাদেশ। আজ উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

প্রথম ম্যাচে শক্তিশালী চায়নিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র করার পর এই জয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ।

ইন্দোনেশিয়ার জাকার্তার জিবিকে হকি মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা গেছে মেয়েদের। ম্যাচের ১১ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে লিড এনে দেন শারিকা রিমন। তবে সমতায় ফিরতে সময় নেয়নি উজবেকিস্তান; ঠিক এক মিনিট পরেই পেনাল্টি কর্নার থেকে গোলটি শোধ করেন খুজায়েভা মাদিনাবোনু।

​২৪ মিনিটে কনা আক্তারের দুর্দান্ত এক ফিল্ড গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজরা। বিরতির পর ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলের ব্যবধান ৩-১ করেন আইরিন আক্তার রিয়া।

৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে উজবেকিস্তান ব্যবধান ৩-২ করলেও বাকি সময়টা লিড ধরে রাখে বাংলাদেশ। এই জয়ে ম্যাচসেরা  হয়েছেন আইরিন আক্তার রিয়া।

​পুলের প্রথম ম্যাচে চায়নিজ তাইপের বিপক্ষে পিছিয়ে থেকেও ৫-৫ গোলে ড্র করে ১ পয়েন্ট অর্জন করেছিল বাংলাদেশ। আজ উজবেকিস্তানকে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ায় ‘পুল এ’তে বাংলাদেশের অবস্থান এখন সুসংহত।

আগামী পরশু পুল পর্বের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় বা ড্র করতে পারলেই সেমিফাইনালের সঙ্গে এশিয়ান গেমসে খেলারও টিকিট পাবেন অর্পিতা-আইরিনরা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝