Dhaka, Wednesday | 22 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 22 April 2026 | English
প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট পাঁচ গুণ কমলো
এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা
সরকারি সিদ্ধান্ত ছাড়া বাস ভাড়া বাড়বে না
শেষ ওয়ানডেতে ডাক পেলেন তানজিম সাকিব
শিরোনাম:

আইন ভঙ্গ করে সাগরে মাছ ধরা, ট্রলিং বোট জব্দ

প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮:০৭ পিএম আপডেট: ২২.০৪.২০২৬ ৮:১০ পিএম  (ভিজিটর : ৯)
নিষেধাজ্ঞা না মেনে সমুদ্রে মাছ শিকার করায় বাঁশখালীতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট

নিষেধাজ্ঞা না মেনে সমুদ্রে মাছ শিকার করায় বাঁশখালীতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট

নিষেধাজ্ঞা না মেনে সমুদ্রে মাছ শিকার করায় বাঁশখালীতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোটবঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা না মেনে মাছ আহরণ করায় চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীল ও গন্ডামারা সংলগ্ন মোহনায় অভিযান চালিয়ে একটি ট্রলিং বোট ও ১২শত কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছেন বাঁশখালী উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ড।

বুধবার (২২ এপ্রিল) সকালে বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও বাংলাদেশ কোস্টগার্ড বিসিজি কন্টিনজেন্ট (পূর্ব জোন) যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গন্ডামারা খাটখালী এস. আলম জেটি সংলগ্ন এলাকায় একটি ‘এফবি রহিম’ নামের ৬ সিলিন্ডার বিশিষ্ট একটি আর্টিসানাল নৌযানকে মাছ ধরার সময় হাতেনাতে জব্দ করা হয়। এ সময় নৌযানটিতে থাকা ৪১ ড্রাম (১২৩০ কেজি) সামুদ্রিক মাছ জব্দ ও ট্রলারটি বাজেয়াপ্ত করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে নৌযানটির মালিককে ১ লক্ষ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছ উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ লক্ষ ১৮ হাজার টাকায় বিক্রি করা হয়।

উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন বলেন, ‘৫৮ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৎস্য আহরণ করায় গন্ডামারা ও শেখেরখীল সংলগ্ন মোহনায় অভিযান চালিয়ে একটি ট্রলিং বোট ও ১২শত ৩০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে বোট মালিককে ১ লক্ষ ১৮ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত মাছ উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ লক্ষ ১৮ হাজার টাকায় বিক্রি করা হয়। সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষা এবং মাছের উৎপাদন বজায় রাখতে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝