“হাতে হাত ধরি, সুন্দর সমাজ গড়ি” স্লোগানকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় মানব কল্যাণ যুব সামাজিক উন্নয়ন সংগঠন -এর উদ্যোগে মাসব্যাপি বৃক্ষ রোপণ ও বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে চারাগাছ রোপণের মধ্যদিয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও আরিফা ফুড প্রোডাক্টস্ (চমক) ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনটির সভাপতি মো. ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রেজওয়ান হোসাইন মারুফ, কোষাধক্ষ্য মো. আশিক ইসলাম, আইন সম্পাদক মো. রিফাত ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক মো. রবিউল ইসলাম, ধর্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবু প্রমূখ।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত একশো শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষ রোপণ কালে আতাউর রহমান বলেন, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ইতোমধ্যে আমাদের জীবনযাত্রায় নানা সমস্যা সৃষ্টি করছে। তাই এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়াবহ পৃথিবী রেখে যেতে হবে।
তিনি আরও বলেন, এটি শুধু সরকারের বা পরিবেশবাদী সংগঠনের কাজ নয় বরং সমাজের প্রতিটি স্তরের সামাজিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও মানুষকে এই উদ্যোগে এগিয়ে আসতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে এবং রোপিত গাছগুলোর যত্ন নিতে হবে।
এফপি/জেএস