Dhaka, Thursday | 11 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 11 June 2026 | English
ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক টিআইএন
স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনা বিনামূল্যে করার প্রস্তাব
জুলাই থেকেই কেন শুরু হয় অর্থবছর?
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম
শিরোনাম:

নাটোরে দাম্পত্য কলহে গ্রাম পুলিশের মৃত্যু

প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮:১৯ পিএম  (ভিজিটর : ৪৫)

নাটোরের লালপুর উপজেলায় দাম্পত্য কলহের জেরে আলামিন বিশ্বাস পলাশ (২৯) নামে এক গ্রাম পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার উত্তর লালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পলাশ ওই গ্রামের হুমায়ুন কবির বিশ্বাসের ছেলে এবং লালপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডে গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রথম স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় প্রায় এক বছর আগে দ্বিতীয় বিয়ে করেন পলাশ। তবে দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। প্রায় তিন মাস আগে তার স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে গেলে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

মঙ্গলবার রাতে নিজ ঘরে তিনি অচেতন অবস্থায় পড়ে থাকেন। পরিবারের সদস্যরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় ঘরে প্রবেশ করেন এবং দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সহকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সারাদিন ডিউটি শেষে বিকেলে বাড়ি ফেরেন পলাশ এবং তখন তাকে স্বাভাবিক মনে হয়েছিল। তবে দীর্ঘদিনের পারিবারিক অশান্তি তাকে মানসিকভাবে চাপে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝