Dhaka, Thursday | 11 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 11 June 2026 | English
স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনা বিনামূল্যে করার প্রস্তাব
জুলাই থেকেই কেন শুরু হয় অর্থবছর?
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম
সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
শিরোনাম:

নাটোরে ধর্ষণের ঘটনায় বিচার দাবিতে হাসপাতালের মূল ফটক বন্ধ করে বিক্ষোভ

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২:১৬ পিএম  (ভিজিটর : ৬০)

নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক নারীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাসপাতালের মূল ফটক বন্ধ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

আজ দুপুর ১২:০০ টায় বিক্ষোভকারীরা মিছিল নিয়ে হাসপাতাল চত্বরে প্রবেশ করেন। একপর্যায়ে তাঁরা হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে দেন এবং জরুরি বিভাগের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে কিছু সময়ের জন্য হাসপাতাল এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ধর্ষণের ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাঁরা অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের দায়িত্বশীলদের ভূমিকা তদন্তের দাবি জানান।

বিক্ষোভকারীরা হাসপাতালের জরুরি বিভাগের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা তাঁদের মূল ফটক এলাকা থেকে সরিয়ে দেন।

এ সময় ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী অভিযুক্ত অমিতসহ গ্রেপ্তার তিনজনের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পাশাপাশি ঘটনার বিষয়ে দায়িত্বে অবহেলা ও ধামাচাপার অভিযোগে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মাহাবুবুর রহমানের প্রত্যাহারের দাবিও তোলেন তাঁরা।

গত ৭ জুন অসুস্থ শিশুকন্যার চিকিৎসার জন্য নাটোর জেনারেল হাসপাতালে আসা এক নারী হাসপাতালের এক পরিচ্ছন্নতাকর্মীর দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত অমিতসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন,মামলার তদন্ত চলছে মেডিকেল প্রতিবেদন হাতে পাওয়ার পর দ্রুত চার্জশিট দাখিলের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/অ
 

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝