Dhaka, Thursday | 11 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 11 June 2026 | English
স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনা বিনামূল্যে করার প্রস্তাব
জুলাই থেকেই কেন শুরু হয় অর্থবছর?
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম
সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
শিরোনাম:

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন, কী কী থাকছে

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২:৪৩ পিএম আপডেট: ১১.০৬.২০২৬ ৩:৩০ পিএম  (ভিজিটর : ৪১)

প্রথমবারের মতো তিন স্বাগতিক দেশে ভিন্ন ভিন্ন আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ। 

আজ ১১ জুন বল গড়াবে মাঠে। এর আগে অনুষ্ঠিত হবে জমকালো আয়োজন। মাঠের লড়াই শুরুর আগে সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় জমে উঠবে বিশ্বকাপের মঞ্চ। এই আয়োজনে অংশ নিচ্ছেন বিশ্বখ্যাত শিল্পী শাকিরা। তার সঙ্গে আরও আছেন কেটি পেরি, লিসা, বার্না বয়, ম্যাডোনাসহ আরও অনেকে।

মেক্সিকো সিটি (১১ জুন)

বিশ্বকাপের উদ্বোধনী দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো। ম্যাচের আগে মেক্সিকো সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এতে মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি, লোকজ ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাদো’ শিল্পকর্মের প্রদর্শনী থাকবে। সংগীত পরিবেশন করবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান শিল্পী বার্না বয়। তারা পরিবেশন করবেন ‘ডাই ডাই’ শিরোনামের গান।

এ ছাড়া ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামের শিল্পীদের মধ্যে আলেহান্দ্রো ফার্নান্দেস, বেলিন্দা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আসুলেস, মানা এবং দক্ষিণ আফ্রিকার সংগীতশিল্পী টাইলাও মঞ্চে উঠবেন।

বিশ্বকাপের ফাইনাল (১৯ জুলাই) ম্যাচের বিরতিতেও পারফর্ম করবেন শাকিরা। তার সঙ্গে থাকবেন ম্যাডোনা এবং কে-পপ ব্যান্ড বিটিএস।

টরন্টো (১২ জুন)

পরদিন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কানাডা। ম্যাচের আগে টরন্টোতে আয়োজিত অনুষ্ঠানে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় তুলে ধরা হবে। এই আয়োজনে অংশ নেবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবল, নোরা ফাতেহি, বাংলাদেশি-মার্কিন ডিজে সঞ্জয়, ভেজেড্রিম এবং উইলিয়াম প্রিন্স।

লস অ্যাঞ্জেলেস (১২ জুন)

একই দিনে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচের আগে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আরেকটি উদ্বোধনী আয়োজন। এতে পারফর্ম করবেন মার্কিন পপ তারকা কেটি পেরি, র‍্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, ব্ল্যাকপিঙ্ক সদস্য লিসা, নাইজেরিয়ান তারকা রেমা এবং জনপ্রিয় শিল্পী টাইলা।

বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনগুলোকে ঘিরে ইতিমধ্যেই ফুটবল ও সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। মাঠের লড়াইয়ের পাশাপাশি তারকাখচিত এই পরিবেশনাগুলোও বিশ্বকাপের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে যাচ্ছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝