রাঙামাটিতে ৭লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান করেছেন মোঃ তামিম।
বুধবার (১০ জুন) বিকেলে শহরের কাঠালতলী এলাকায় আর্জেন্টিনা সমর্থকদের উপস্থিতিতে তামিম ব্রাজিলের সমর্থন ত্যাগ করেন। তামিম জানায়, কারো চাপে নয়। সারা বিশ্বে আর্জেন্টিনার বিপুল ফ্যান-ফলোয়ার দেখেই আর্জেন্টিনায় যোগদান করেছি।
এসময় ৭লিটার দুধ দিয়ে তামিমকে গোসল করানো হয়। পরে ব্রাজিল দলের জার্সি খুলে তাকে আর্জেন্টিনা দলের সাদা-নীল জার্সি পরিয়ে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে মোঃ ওমর মোরশেদ, আব্দুল মান্নান, মোঃ সুমন, গিয়াস উদ্দিন রানা, ইমরান হোসেন অপু, হাসিবুর রহমান, মামুনুর রাশিদ, মোহাম্মদ নাহিদ, মোহাম্মদ শাকিল, সৌরভ বড়ুয়া, মোঃ তামজিদ, ও মাশফিসহ আর্জেন্টিনার সমর্থকবৃন্দ।
এফপি/অ