Dhaka, Thursday | 11 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 11 June 2026 | English
সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
আবারও কমল সোনা-রূপার দাম, ভরি কত?
অনার্স পর্যায়ে বাংলাসহ ৬ বিষয় বাতিলের সিদ্ধান্ত ‘ভিত্তিহীন’: শিক্ষা মন্ত্রণালয়
প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
শিরোনাম:

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:৫৪ এএম  (ভিজিটর : ৯)

চাঁপাইনবাবগঞ্জে রাতের আধারে সরকারী গাছ কাটার সময় ছবি তুলতে গেলে সাংবাদিকের ওপর ন্যক্করজনক হামলার ঘটনায় আরিফ (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

বুধবার (১০জুন) দিবাগত রাতে পৌর শহরের মসজিদপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আরিফ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেন ড্যাং গ্রামের হোসেন আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ৪জুন রাতে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে জোতনার বাঁধ হোসেন ড্যাং গ্রামের মাঝামাঝি তে দুর্বৃত্তরা রাতের আধারে রাস্তার সরকারি গাছ কাটার ঘটনার ভিডিও চিত্র ধারণ করতে গেলে দৈনিক আজকের আওয়াজ ও নিখাদ খবর পত্রিকার জেলা প্রতিনিধি আবুল বাসার মিলন এবং দৈনিক নওরোজ ও স্বাধীন কাগজের প্রতিনিধি সাকিব আলী উপর পেশাগত দায়িত্ব পালনকালে ঝিলিম ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের সাবেক সদস্য মুনিরুল ইসলাম (মুনি মেম্বার) ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়।

জানা গেছে, হামলাকারীরা সাংবাদিকদের বেধড়ক মারধর করে এবং পেশাগত কাজে ব্যবহৃত মোবাইল ফোন, ক্যামেরা, স্ট্যান এছাড়া হাতঘড়ি ও ম্যানিব্যাগ থেকে নগদ সাড়ে ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় আহত সাংবাদিক আবুল বাসার মিলন বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক পিপিএম জানান, ইতিমধ্যে মামলার ২নং আসামী আরিফকে গ্রেফতার করা হয়েছে, দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত মুনি মেম্বারসহ অন্য আসামীদের গ্রেফতার করা হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝