Dhaka, Monday | 5 October 2026
         
English Edition
   
Epaper | Monday | 5 October 2026 | English
শিরোনাম:

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩:৩৮ পিএম  (ভিজিটর : ১৫১)

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় লোকাল বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শফিউল আলম জানান, টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।

এতে বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ২০ জন। নিহত ও আহত সবাই বাসের যাত্রী বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। পরে নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝