Dhaka, Monday | 5 October 2026
         
English Edition
   
Epaper | Monday | 5 October 2026 | English
শিরোনাম:

টেকনাফে বিপুল পরিমানে ইয়াবাসহ আটক ১

প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১:১০ পিএম  (ভিজিটর : ২৫)

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি'র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে রোববার (৪ অক্টোবর) গভীর রাতে টেকনাফের জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেট সংলগ্ন নাফ নদী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. ইদ্রিস (৪০)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়ার মৃত আব্দুল হাকিমের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মায়ানমার থেকে নাফ নদী পার হয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও এসআরবি যৌথ আভিযানিক দল গঠন করে। রোববাার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিজিবি ও এসআরবি'র সদস্যরা নাজিরপাড়া বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার সুইচগেট সংলগ্ন খাল ও নাফ নদী এলাকায় কৌশলগত অবস্থান নেন।

পরবর্তীতে রোববার গভীর রাতে (৫ অক্টোবর) রাত ১২টা ৩০ মিনিট থার্মাল ইমেজারের মাধ্যমে মায়ানমার থেকে আসা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়। রাত সাড়ে ২টার দিকে সন্দেহভাজন ব্যক্তিরা প্লাস্টিকের বস্তাসহ সাঁতরে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করলে তাদের ঘিরে ফেলে আভিযানিক দল। উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পার্শ্ববর্তী কেওড়া বাগানে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ১ জনকে ৩টি বড় প্যাকেটসহ আটক করা হয়। পরে প্যাকেটগুলো তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, জব্দকৃত ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক পাচার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে প্রযুক্তির সহায়তায় নিয়মিত টহল ও যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝