Dhaka, Tuesday | 18 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 18 August 2026 | English
শিরোনাম:

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত - ৪

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩:৪৯ পিএম  (ভিজিটর : ৩৯)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে উপজেলার মুসলিমপুর ও দুপুরে কানসাট এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের জমির উদ্দীনের ছেলে আবু হায়াত ও সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান এবং শেখটোলা মহল্লার এরফান আলীর ছেলে আসাদ আলী ও জাফর আলীর ছেলে জাবের আলী।

শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে আবু হায়াত ও হাবিবুর রহমান কাজ শেষে কানসাট থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। শিবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কের একটি নির্মাণাধীন কালভার্ট এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি কালভার্টে ধাক্কা খায়। এতে দুজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত আবু হায়াত একটি ট্রাকের হেলপার এবং হাবিবুর রহমান ট্রাকের শ্রমিক হিসেবে কাজ করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে, মঙ্গলবার দুপুরে কানসাট এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসাদ আলী ও জাবের আলী নিহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসাদ আলী নিহত হন। গুরুতর আহত জাবের আলীকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, ভোরের দুর্ঘটনায় নিহত আবু হায়াত ও হাবিবুর রহমানের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরের দুর্ঘটনায় নিহত আসাদ আলী ও জাবের আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝