ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ আছমা আক্তার (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে কসবা পৌরসভার টি আলী বাড়ি মোড় থেকে কুটি-চৌমুহনী সড়কের শাহপুর এলাকায় ল্যাংড়া শাহ আলমের বাড়ির সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কসবা থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ উল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আছমা আক্তারের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আছমা আক্তার কসবা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের আব্দুল লতিফের মেয়ে এবং সফি মিয়ার স্ত্রী।
এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এফপি/ফ