Dhaka, Sunday | 7 June 2026
         
English Edition
   
Epaper | Sunday | 7 June 2026 | English
সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ
বিসিবি নির্বাচন আজ
শিরোনাম:

সর্বোচ্চ ভোটে বিসিবি পরিচালক নির্বাচিত হলেন তামিম

প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬, ৬:৫১ পিএম  (ভিজিটর : ২৯)

তামিম ইকবাল এগিয়ে থাকবেন, সেটি অনুমিত ছিল। শঙ্কা ছিল না তার জয়ের ব্যাপারেও। ভোট গণনার পর আর সন্দেহ রইল না। ৭৩ ভোট পেয়ে ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। বিসিবির সর্বশেষ অ্যাডহক কমিটির প্রধান ছিলেন তামিম।

মিরপুরে আজ রোববার (৭ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আট মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে বিসিবি নির্বাচন।

সকাল ১০টায় শুরু হয়েছিল ভোটগ্রহণ। বিকেল ৪টায় শেষ হয় সেই কার্যক্রম। এরপর ফল গণনা শুরু হয়। সেই কার্যক্রম শেষ হয় সন্ধ্যা ৬টায়।

ক্লাব ক্যাটাগরি থেকে লড়েছেন ১৬ জন। তাদের মধ্যে ১২ জন নির্বাচিত হয়েছেন পরিচালক হিসেবে। বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু ও ইমরোজ আহমেদ হেরে গেছেন।

তামিমের ৭৩ ভোটের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।

ক্লাব ক্যাটাগরিতে মোট ভোট ছিল ৭৬টি। এর মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়েছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝