Dhaka, Thursday | 23 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 23 July 2026 | English
শিরোনাম:

রংপুরে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬, ৭:৪১ পিএম  (ভিজিটর : ৩৫৯)

রংপুরে এক সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আব্দুর রহমান নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিভিন্ন প্রকার হুমকি-ধমকির আইনগত প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

রোববার (৭ জুন) বিকালে বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা অফিসে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে আব্দুর রহমান অভিযোগ করে বলেন, বিদেশ থেকে জব্বার  মিয়া দেশে ফিরে আসার জন্য আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি ও চাপ প্রয়োগ করে আসছিল। এরই ধারাবাহিকতায় মানবিক কারণে নিজ অর্থায়নে বিদেশ থেকে জব্বার মিয়াকে দেশে ফিরিয়ে নিয়ে আসি। জব্বার মিয়া দেশে ফিরে আসার পর পরিস্থিতির আরো অবনতি হয়। মৃত সানুর পরিবারের সদস্যরা এবং জব্বার ও তার পরিবারের সদস্যরা যোগসাজশে আমাকে আর আমার পরিবারের সদস্যদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন।

তিনি আরও অভিযোগ করেন, আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে আমি ও আমার পরিবার তাদের আক্রমনের শিকার হয়েছি। সেই আক্রমণে আমার ডান হাত ভেংগে যায়। এসব ঘটনার কারণে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

আব্দুর রহমান বলেন, মানবিক কারণে আমি দীর্ঘদিন বিষয়টি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার চেষ্টা করেছি। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হয়েছি।

সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ, হুমকি-ধমকির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করারও দাবি জানান।

তিনি আরও বলেন, তিনি দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল এবং প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে তিনি আশা করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝