কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ (৬ জুন) ৪টি সফল নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, প্রসূতি মা ও নবজাতক সবাই সুস্থ রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার কমাতে প্রাতিষ্ঠানিক ডেলিভারির কোনো বিকল্প নেই। নিরাপদ প্রসব নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা চিকিৎসকের পরামর্শ ও দক্ষ মিডওয়াইফদের তত্ত্বাবধানে নরমাল ডেলিভারি সেবা প্রদান করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। স্বাস্থ্যসেবার আওতায় প্রসূতি মায়েদের প্রয়োজনীয় পরামর্শ, পর্যবেক্ষণ ও জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান বলেন, “মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যু প্রতিরোধে প্রত্যেক গর্ভবতী মায়ের প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করা জরুরি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা নিরাপদ প্রসব সেবা চালু রয়েছে।”
নিরাপদ ও স্বাভাবিক প্রসব সেবার জন্য আগ্রহীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হটলাইন নম্বর ০১৭৩০-৩২৪৪৬৭-এ যোগাযোগ করতে পারবেন।
এফপি/অ