Dhaka, Saturday | 8 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 8 August 2026 | English
শিরোনাম:

পদ্মার চরে গোলাগুলি, যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১২:৩১ পিএম  (ভিজিটর : ১৯৩)

নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলে বালু মহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আজিজুল হক ঝড়ু (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার চরজাজিরা এলাকায় পদ্মা নদীতে ভাসমান একটি স্পিডবোট থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আজিজুল হক ঝড়ু বাগাতিপাড়া উপজেলার পাবনাপাড়া গ্রামের আব্দুল শেখ ও হাসিনা বেগমের ছেলে। তিনি রাজশাহীর চারঘাট এলাকার একটি বালু পয়েন্টে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর ও রাজশাহীর বাঘা থানা সীমান্তবর্তী হবির চর এলাকায় বালু মহলের নিয়ন্ত্রণ নিয়ে দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আজিজুল হক গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে ধারণা করা হচ্ছে।

পরে একটি স্পিডবোটে তার মরদেহ ভাসমান অবস্থায় চরজাজিরা এলাকায় দেখা গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে লালপুর থানা পুলিশ, ভেড়ামারা থানা পুলিশ এবং লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বালু মহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনাটির আইনগত কার্যক্রম নৌ পুলিশ পরিচালনা করছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝