Dhaka, Monday | 15 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 15 June 2026 | English
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক
শিরোনাম:

প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১:২০ পিএম  (ভিজিটর : ৩২)

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫ বছর পর সিরিজ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। এমন স্মৃতিময় সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জয়লাভ করে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার জশ ইংলিশ। তার মানে হলো টস হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।

মঙ্গলবার (৯ জুন) মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়। 

২০১১ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নেয় বাংলাদেশ। এরপর আইসিসির টুর্নামেন্টেও তিনবার অজিদের মুখোমুখি হয় টাইগাররা। যার দুটিতে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আর একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। অজিদের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে জয় ২০০৫ সালে কার্ডিফে। 

এদিকে অজিদের বিপক্ষে একাদশে সাড়ে ৩ বছর পর জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি সর্বশেষ ২০২২ সালের আগস্টে মাঠে নেমেছিলেন। দুই স্পিনিং অলরাউন্ডারসহ তিনজনকে নিয়ে মাঠে নামলেও একাদশে জায়গা হয়নি স্পিনার রিশাদ হোসেনের। এছাড়াও দলের বাহিরে আছেন সৌম‍্য সরকার, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

অস্ট্রেলিয়া একাদশ
জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝