Dhaka, Monday | 3 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 3 August 2026 | English
শিরোনাম:

৩ বছরের শিশুকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৯:৫৪ এএম  (ভিজিটর : ১২৫)

বগুড়ার আদমদীঘিতে আম দেওয়ার প্রলোভন দেখিয়ে মাত্র তিন বছরের এক শিশুকন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে সামছুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত সামছুল ইসলাম উপজেলার সান্তাহার ইউনিয়নের পশ্চিম ছাতনী গ্রামের হায়দার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মাকে বাড়িতে না পেয়ে খুঁজতে বের হয় ভুক্তভোগী ওই  শিশু। এ সময় অভিযুক্ত সামছুল ইসলাম তাকে আম দেওয়ার প্রলোভনে একটি জঙ্গলে নিয়ে যৌন নিপীড়ন করে। পরে সেখান থেকে পালিয়ে এসে শিশুটি তার মায়ের কাছে বিষয়টি জানায়। এ ঘটনায় ওই দিন দুপুরে শিশুর বাবা বাদী হয়ে আদমদীঘি থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত সামছুলকে গ্রেপ্তার করেন। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে ওইদিন দুপুরে গ্রেফতারকৃত সামছুল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝