Dhaka, Monday | 27 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 July 2026 | English
শিরোনাম:

নওগাঁয় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১২:২৩ পিএম  (ভিজিটর : ১১৮)

নওগাঁর মান্দা উপজেলায় বিপুল পরিমাণ গাঁজাসহ শমসের আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বুধবার (১০ জুন) উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট মুল্লুক গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃত শমসের আলী উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোটমুল্লুক গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

র‌্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছোটমুল্লুক গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালায় র‌্যাবের একটি চৌকস দল। অভিযানকালে শমসের আলীর বাড়ির পেছনে বাঁশঝাড়ের পাশ থেকে ২ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে আটক করা হয় শমসের আলীকে। পরে উদ্ধারকৃত গাঁজা ও মাদক ব্যবসায়ীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মান্দা থানায় হস্তান্তর করে র‌্যাব।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। র‌্যাবের উদ্ধার করা গাঁজাসহ আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে র‌্যাবের এই সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীরা সক্রিয় ছিল। এ ধরনের নিয়মিত অভিযানের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝