Dhaka, Tuesday | 21 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 April 2026 | English
শেষ ওয়ানডেতে ডাক পেলেন তানজিম সাকিব
তীব্র গরমের দাপটে অতিষ্ঠ জনজীবন
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

ধর্মপাশায় দাখিল পরীক্ষার সময় উধাও কেন্দ্র সচিব, খোঁজ মিলল ব্যাংকে

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৯:২০ পিএম  (ভিজিটর : ৮)

ধর্মপাশা উপজেলায় দাখিল পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে এক কেন্দ্র সচিবের বিরুদ্ধে। অনুমতি ছাড়াই পরীক্ষা কেন্দ্র ত্যাগ করে প্রায় আধাঘণ্টা ব্যাংকে অবস্থান করায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয় দাখিল পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কেন্দ্র সচিব শেখ সাইদুর রহমান, যিনি খয়েরদিরচর আলিম মাদ্রাসার অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ওই কেন্দ্রে কুরআন মাজীদ ও তাজভীদ বিষয়ের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র সচিব শেখ সাইদুর রহমান উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বেলা পৌনে ১২টার দিকে কেন্দ্র ত্যাগ করে নিকটস্থ একটি ব্যাংকে যান এবং সেখানে প্রায় আধাঘণ্টা অবস্থান করেন। পরে বেলা সোয়া ১২টার দিকে তিনি কেন্দ্রে ফিরে আসেন।

এ ঘটনায় পরীক্ষার্থীদের অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। দায়িত্বশীল পদে থেকে এমন আচরণকে তারা অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন।

অভিযোগের বিষয়ে কেন্দ্র সচিব শেখ সাইদুর রহমান বলেন, “পরীক্ষা চলাকালে ব্যক্তিগত জরুরি কাজে বাইরে যেতে হয়েছিল। দ্রুত কাজ শেষ করে ফিরে এসেছি। তাড়াহুড়োর কারণে অনুমতি নেওয়া সম্ভব হয়নি।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, পরীক্ষা চলাকালে অনুমতি ছাড়া কেন্দ্র ত্যাগ করে বাইরে, এমনকি ব্যাংকে অবস্থান করা চরম দায়িত্বহীনতা। বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দায়িত্বে অবহেলার কোনো সুযোগ নেই এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝