Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত
আজ থেকে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
শিরোনাম:

রাজবাড়ীতে মাছের আড়তে হামলার অভিযোগ

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৭:৪০ পিএম  (ভিজিটর : ১০)

রাজবাড়ীর গোয়ালন্দে একটি মাছের আড়তে হামলা, ভাঙচুর ও নগদ ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। 

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৫ নম্বর ফেরিঘাট এলাকায় একটি মাছের আড়তে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় শনিবার গোয়ালন্দঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উত্তর দৌলতদিয়া এলাকার বাসিন্দা ও মাছ ব্যবসায়ী মো. চাঁন্দু মোল্লা (৩৮)। অভিযোগে তিনি স্থানীয় রমজান শেখ, জয়নাল শেখ, আমিন মণ্ডলসহ আরও ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চাঁন্দু মোল্লার একটি মাছের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শুক্রবার দুপুরে অভিযুক্ত রমজান শেখ মাছ বিক্রি করতে গেলে মাছের দাম নির্ধারণকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরে একই দিন দুপুর দেড়টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে আড়তে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ করেন বাদী। এ সময় তার খালাতো ভাই মো. মমিন মণ্ডলকে ধারালো চাপাতি দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। তাকে রক্ষা করতে গেলে ভাগ্নে মো. শাহাদাৎ বেপারীকেও লোহার রড দিয়ে আঘাত করা হয়। পরে অন্য অভিযুক্তরা লাঠি ও রড দিয়ে দুইজনকে মারধর করে আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া হামলাকারীরা দোকানের চেয়ার, ফ্যান, লাইটসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১২ হাজার টাকার ক্ষতি সাধন এবং দোকানে রাখা ব্যবসার নগদ ২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেছেন চাঁন্দু মোল্লা।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে বাদী হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসাধীন অবস্থায় দেখেন। পরে আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এফপি/ফ 
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝