Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
আজ থেকে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
শিরোনাম:

কারাগার থেকে পালাল নারী কয়েদি, বরখাস্ত ৭ কারারক্ষী

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১:৪৩ পিএম  (ভিজিটর : ২৭)

গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক নারী কয়েদি পালানোর ঘটনায় ৭ জনকে বরখাস্ত করা হয়েছে। পালিয়ে যাওয়া ওই বন্দির নাম রিম্পা (২১)। তিনি মেহেরপুরের গাংনী থানার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। ঢাকার ধানমন্ডি থানার একটি সি.আর. মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে তিনি ওই কারাগারে বন্দি ছিলেন।

সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত উল-ফরহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক নারী কয়েদি পালিয়ে যায়। এ ঘটনায় প্রাথমিকভাবে কারাগারের দায়িত্বে থাকা ৩ জন মেটন ও ৪ জন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে জেল সুপার ও জেলারের কোনো গাফিলতি বা দায়িত্বে অবহেলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মহিলা কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় কারা কর্তৃপক্ষ শুক্রবার থানায় মামলা দায়ের করেছে। গত বৃহস্পতিবার বিকেলে গণনার সময় বন্দির হিসাব না মেলায় ওই বন্দি পালিয়ে যাওয়ার ঘটনাটি ধরা পড়ে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝