Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
আজ থেকে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
শিরোনাম:

ঝিনাইদহে গাঁজাসহ মাদক কারবারি আটক

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১২:৪৯ পিএম  (ভিজিটর : ৯)

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জলিলপুর পাঁচমাথা থেকে ভৈরবা সড়কের পাশে চেক পোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। 

এ সময় তার হাতে থাকা একটি গোলাপি রঙের কাপড়ের ব্যাগ তল্লাশি করে খাকি রঙের কসটেপ দিয়ে মোড়ানো একটি পোটলায় থাকা ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার টাকা।

আটক মহিদুল মল্লিক মহেশপুর উপজেলার ভৈরবা (কুল্লাহপাড়া) গ্রামের মৃত আলী কদর মল্লিকের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) মো. টিপু সুলতানকে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝