Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
আজ থেকে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
শিরোনাম:

চুয়াডাঙ্গায় র‍্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার - ১

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১:০১ পিএম আপডেট: ১৮.০৭.২০২৬ ১:২৮ পিএম  (ভিজিটর : ৬৭)

চুয়াডাঙ্গায় র‍্যাব-৬ এর অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৭২ বোতল স্কাফ এবং ৫৮ বোতল উইনকেরেক্স সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।  

শুক্রবার (১৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানাধীন পৌরসভার ৯ নং ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৭২ বোতল স্কাফ এবং ৫৮ বোতল উইনকেরেক্স সহ গ্রেফতার করা হয়।

আসামি চুয়াডাঙ্গার জীবন নগর পুরাতন তেতুলিয়া এলাকার সিরাজুল ইসলাম এর ছেলে মো. মিজানুর রহমান মিজু (৫০)।

গ্রেফতারকালে উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। 

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামত ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এফপি/ফ 
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝