Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত
আজ থেকে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
শিরোনাম:

বিএনপি সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে - হুইপ দুলু

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:৪২ পিএম  (ভিজিটর : ১২)

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন কৃষি-বান্ধব সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে বলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

শনিবার বেলা সাড়ে ১১টায় নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার কৃষকদের মধ্যে প্রণোদনার বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন তিনি।

তিনি বলেন, কৃষির সমৃদ্ধির জন্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। খাল খননের মাধ্যমে সেচ ব্যবস্থাকে আধুনিক ও সহজলভ্য করা হচ্ছে। ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের কৃষি ঋণ প্রদান, প্রণোদনা প্রদানসহ বিভিন্ন সুবিধার জন্যে কৃষক কার্ড প্রবর্তন করা হয়েছে। সারাদেশে কৃষকদের সুরক্ষায় কৃষক কার্ড প্রদান করা হচ্ছে। 

তিনি আরো বলেন, কৃষকরা হচ্ছেন এ দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। তাদের ভাগ্য উন্নয়নের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব। প্রণোদনার সার, বীজসহ বিভিন্ন উপকরণ প্রকৃত কৃষকদের মাঝেই বিতরণ করা হবে। অতীতের মতো কোন অনিয়ম বা দূর্নীতি কখনোই হবে না। নাটোরসহ দেশকে মাদক নির্মূল করতে তিনি সকলের সহযোগীতা ও সচেতনতা কামনা করেন। 

তিনি বলেন বর্তমান সময়ে মাদক হলো সকল সর্বনাশের গোড়া। তাই সকল প্রকাশ মাদক দেশ থেকে নির্মূল করতে হবে। 

নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ অতিথির বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান এবং জেলা কৃষকদলের আহ্বায়ক হাসান আলী। 

বিকেলে দুলু সদরের শংকরভাগে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মহাবিদ্যালয়ের নতুন ভবণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। 

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ কাজী রিয়াজুল হক মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

এ সময় আরো বক্তব্য রাখেন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম, সদর থানা বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম মাষ্টার ও জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝