Dhaka, Saturday | 17 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 17 October 2026 | English
শিরোনাম:

খুলনায় পৃথক ট্রেন দুর্ঘটনায় নিহত ২

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:০৯ পিএম  (ভিজিটর : ৩৩)

খুলনা মহানগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট এলাকায় পৃথক ট্রেনের ধাক্কায় দু'জনের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৭ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফুলবাড়ি মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম (১৯) এবং খালিশপুরের আলমনগর এলাকার খবীর উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)।

খুলনার রেলওয়ে থানার এসআই এসএম রায়হান গণমাধ্যমকে এ তথ্য দেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিয়াম ভোর পৌনে ৬ টার দিকে ফুলবাড়ি রেল লাইন পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেসে ধাক্কা লাগে। এতে তার বাম হাত ও পা এবং মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে খালিশপুর আলমনগর এলাকার খবির উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন কাউকে কিছু না জানিয়ে সকালে বাড়ি থেকে বের হয়ে যান। রেল লাইন ধরে হাটতে হাটতে ফুলবাড়ি মেইন গেটে পৌঁছায়। সকাল ৯টার দিকে খুলনা থেকে ইশ্বরদীগামী রূপসা এক্সপ্রেসের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। এতে তার একটি পা ও মাথায় আঘাত লাগে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরবর্তীতে তার পরিবারকে খবর দেওয়া হয়।

রেলওয়ে থানার এসআই এসএম রায়হান বলেন, জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। মাথায় আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে। দু'জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝