Dhaka, Friday | 24 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 24 April 2026 | English
রেকর্ড গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
সেঞ্চুরি করলেন নাজমুল
ভাড়া পুনর্নির্ধারণের আগেই ট্রাক ভাড়া বেড়েছে ১০-১৫ হাজার টাকা
এপ্রিল মাসেই বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কিনছে সরকার
শিরোনাম:

‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য হরমুজে শুল্ক ছাড় দিল ইরান

প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ২:৫৯ পিএম  (ভিজিটর : ১৯)

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, রাশিয়া সহ বেশ কিছু ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী অতিক্রম করার ফি বা শুল্ক থেকে অব্যাহতি দিয়েছে ইরান।

রুশ সংবাদ সংস্থাকে মস্কোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি বলেন, ‘আমরা কিছু দেশের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি। ভবিষ্যতে কী হবে তা আমি জানি না।’

জালালি আরও বলেন, ‘বর্তমানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জন্য দেওয়া এই ছাড়গুলো কার্যকর করার চেষ্টা করছে, উদাহরণস্বরূপ-রাশিয়া।’

উল্লেখ্য-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে তেহরান সম্প্রতি এই গুরুত্বপূর্ণ নৌ-পথে জাহাজ চলাচলের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করেছিল। ইতোমধ্যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে সংগৃহীত টোলের প্রথম দফার অর্থ ইরানের কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে।

ইরানি পার্লামেন্টের দ্বিতীয় ডেপুটি স্পিকার হাজি বাবাই জানান, আন্তর্জাতিক এই জলপথ দিয়ে যাতায়াত করা ভেসেল বা জাহাজগুলো থেকে নির্ধারিত ফি বা টোল সংগ্রহ করা হচ্ছে। দীর্ঘদিনের পরিকল্পনার পর এটি বাস্তবায়নের মাধ্যমে ইরানের জাতীয় রাজস্বে এক নতুন মাত্রা যুক্ত হলো।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝