Dhaka, Thursday | 23 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 23 April 2026 | English
সেঞ্চুরি করলেন নাজমুল
ভাড়া পুনর্নির্ধারণের আগেই ট্রাক ভাড়া বেড়েছে ১০-১৫ হাজার টাকা
এপ্রিল মাসেই বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কিনছে সরকার
প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট পাঁচ গুণ কমলো
শিরোনাম:

সেঞ্চুরি করলেন নাজমুল

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৩:০৭ পিএম  (ভিজিটর : ২৯)

দুই বছর পর আবারও সেঞ্চুরির দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দারুণ এক ইনিংস খেলেছেন বাংলাদেশ দলের এই টপ অর্ডার ব্যাটার।

শান্তর সর্বশেষ ওয়ানডে সেঞ্চুরি ছিল ২০২৪ সালের ১৩ মার্চ, শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে। সেদিন তিনি খেলেছিলেন ১২৯ বলে অপরাজিত ১২২ রানের ম্যাচজয়ী ইনিংস। এরপর প্রায় দুই বছর পর আবারও তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি।

এদিন শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন শান্ত। ধীরে ধীরে ইনিংস গড়ে তুলে শেষ পর্যন্ত ১১৪ বলে নিজের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন। অন্যদিকে, দারুণ ইনিংস খেলেছেন লিটন দাসও।

শান্তর সঙ্গে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। চতুর্থ উইকেটে এই দুজন মিলে যোগ করেন ১৬০ রান, যা ম্যাচের গতিপথ অনেকটাই বদলে দেয়।

তবে ইনিংস বড় করতে পারেননি লিটন। বাঁহাতি স্পিনার জেডেন লেনক্সের বলে কাভারের দিকে খেলতে গিয়ে টাইমিং মিস করেন তিনি এবং বোল্ড হয়ে ফিরে যান। আউট হওয়ার আগে ১টি ছক্কা ও ৩টি চারে ৯১ বলে ৭৬ রান করেন লিটন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝